২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ইউনিয়ন পরিষদের চত্বর থেকে চেয়ারম্যান গ্রেপ্তার

চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক আওয়ামী লীগের বগুড়া জেলা কমিটির সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2025, 09:07 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুককে গ্রেপ্তার করা হয় বলে শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম জানান। 

আব্দুল্লাহ আল ফারুক আওয়ামী লীগের বগুড়া জেলা কমিটির সদস্য।

পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম বলেন, তিনি জুলাই ছাত্রআন্দোলনের সময় হামলার মামলার আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।