Published : 13 Jun 2026, 10:20 PM
নোয়াখালী শহরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার ভোরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভের মধ্যবর্তী স্থানে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম।
আগুনে স্মৃতিস্তম্ভের নিচের অংশের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দুই যুবককে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার স্মরণে-ভয় করি না মরণে’ স্লোগান দিতে শোনা যায়।
ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনাটি থানাকে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ভিডিও পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।