১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে অভিযানের সময় র‌্যাবের ওপর হামলা, আহত ৩

তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে এবং বাকি দুজন নারায়ণগঞ্জেই চিকিৎসা নিচ্ছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 05:52 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে বাহিনীটির অন্তত তিন সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে বোয়ালিয়া খাল এলাকায় অভিযানে গেলে হামলা চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

দুপুর আড়াইটার দিকে মুঠোফোনে তিনি বলেন, “কীভাবে, কারা এই হামলা চালিয়েছে, তা বিস্তারিত পরে জানানো হবে।”

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, “হামলার ঘটনায় তিন জন র‍্যাব সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে এবং বাকি দুজন নারায়ণগঞ্জেই চিকিৎসা নিচ্ছেন।” 

বিস্তারিত জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, “র‍্যাব আলাদা একটি সংস্থা। তারা সেখানে কি অভিযানে ছিল সেটা তারাই বলতে পারবে। এ বিষয়ে আমাদের তেমন কিছু জানা নেই।”

তবে, ঘটনাস্থলে বিপুল র‌্যাব সদস্যের পাশাপাশি পুলিশের একটি টিম ঘটনাস্থলে দেখা যায়।