বরিশালে ‘বন্দুকের বাট’ জব্দ, কাঠমিস্ত্রির বিরুদ্ধে মামলা
কাঠমিস্ত্রিকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
বরিশালের গৌরনদীতে তৈরি আসবাবপত্রের দোকানে অভিযান চালিয়ে ‘দুনলা বন্দুকের একটি বাট’ জব্দ করেছে পুলিশ। এ সময় দোকান মালিক কাঠমিস্ত্রিকে আটক করা হয়।
শুক্রবার ভোরে উপজেলার শরিকল ইউনিয়নের সাঁকোকাঠি রিকশা স্ট্যান্ড এলাকায় ওই দোকানে অভিযান চালানো হয় বলে শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফোরকান হোসেন হাওলাদার জানিয়েছেন।
আটক কাঠমিস্ত্রি মো. নুরুল হক মোল্লা (৪৫) উপজেলার মহিষা গ্রামের বাসিন্দা।
ফোরকান হোসেন জানান, ভোরে দোকানে অভিযান চালিয়ে দুনালা বন্দুকের একটি বাটসহ নুরুলকে আটক করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে এসআই শাহীন সরকার বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন বলে জানায় পুলিশ।
