২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদ্যুতিক ‘শর্ট সার্কিট’: লক্ষ্মীপুরে পুড়ে গেছে ৬ দোকান

শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারের তেমুহনীতে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 11:04 AM

Updated : 26 Aug 2026, 05:07 PM

লক্ষ্মীপুর সদর উপজেলায় আগুনে পুড়ে গেছে ছয়টি দোকান। বৈদ্যুতিক ‘শর্ট সার্কিট’ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। 

শুক্রবার গভীর রাতে উপজেলার দালাল বাজারের তেমুহনীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রঞ্জিত কুমার সাহা। 

স্থানীয়দের বরাতে তিনি বলেন, বাজারের আজাদের সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজ থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছে। 

পরে মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরও বলেন, তবে আগুন নেভানোর আগেই ছয়টি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।