২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

উত্তরাঞ্চল থেকে আলু বোঝাই করে ট্রাকটি ফরিদপুরে যাচ্ছিল বলে জানায় পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 12:19 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

রাজবাড়ী‌ সদর উপজেলায় এক‌টি আলু বোঝাই ট্রা‌ক নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের পা‌শে খা‌দে প‌ড়ে চালক নিহত হ‌য়ে‌ছেন।

রোববার ভো‌রে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কে উপজেলার কামাল‌দিয়ায় এ ঘটনা ঘ‌টে ব‌লে জানিয়েছেন আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান।

নিহত স‌জিব হো‌সেন (২৫) নাটোরের বাসিলা এলাকার শাহাদাত হোসেনের ছেলে।

ওসি মিজানুর রহমান বলেন, উত্তরাঞ্চল থেকে আলু বোঝাই করে ট্রাকটি ফরিদপুরের যাচ্ছিল। পথে ভোর ৬টার দি‌কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নিয়ে খা‌দে প‌ড়ে যান।

তাৎক্ষণিক চালককে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এ ঘটনায় আইনি ব‌্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।