২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাস থেকে পড়ল বাস,  নিহত ১

বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় একটি মালবাহী ট্রাককে ওভার টেক করতে গিয়ে অপর একটি ট্রাকের মুখোমুখি হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2024, 11:58 AM

Updated : 26 Aug 2026, 10:13 AM

নরসিংদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের উপর থেকে নিচে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৪ জন। 

শনিবার রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী পৌরশহরের বাসাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নরসিংদী জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান জানান, বাস দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ৪৪জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত নুরুল ইসলাম (৫০) সিলেট গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেস বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় একটি মালবাহী ট্রাককে ওভার টেক করতে গিয়ে অপর একটি ট্রাকের মুখোমুখি হয়। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ে যায়। 

এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও সেনাসদস্যদের সহায়তা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়।