২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দলের শীর্ষ নেতাদের নামে মিথ্যাচার’: নওগাঁয় বিএনপি নেতা বহিষ্কার

মোজাম্মেল শাহ দলের সর্বোচ্চ নেতা সম্পর্কে ‘কটূক্তি’ করেছেন; যার প্রয়োজনীয় তথ্য প্রমাণ আছে বলে জানান জেলা বিএনপির সভাপতি।

‘দলের শীর্ষ নেতাদের নামে মিথ্যাচার’: নওগাঁয় বিএনপি নেতা বহিষ্কার
নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরী।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 08:00 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগে নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা কমিটি।

শনিবার দুপুরে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মোজাম্মেল শাহ চৌধুরীকে বহিষ্কারের পাশাপাশি দলের সব কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং দলের সব নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মোজাম্মেল শাহ চৌধুরী বলেন, “আমার নামে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি দলের শীর্ষ নেতাদের সম্পর্কে কোনো মিথ্যাচার করি নাই। জেলা বিএনপি আমাকে যে বহিষ্কার করেছে, তা তারা করতে পারে না। বহিষ্কার করার ক্ষমতা একমাত্র কেন্দ্রের হাতে।”

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, মোজাম্মেল শাহ দলের সর্বোচ্চ নেতা সম্পর্কে ‘কটূক্তি’ করেছেন; যার প্রয়োজনীয় তথ্য প্রমাণ জেলা কমিটির কাছে আছে। তাই দলের সাংগঠনিক কাঠামো মেনে তাকে বহিষ্কার করা হয়েছে।

তবে কেন্দ্র যদি এ বিষয়ে জেলা কমিটিকে কোনো কিছু বলে, তাহলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মামুনুর রহমান রিপন।