Published : 25 Jul 2026, 04:49 PM
গোপালগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বৌলতলী তদন্ত কেন্দ্রের এসআই শামীম আল মামুন।
নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দায়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) ও এবই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন ব্যাপারীর ছেলে ফয়সাল ব্যাপারী (২০)।
এসআই শামীম আল মামুন বলেন, একটি মোটরসাইকেলে অচিন্ত্য ও উজ্জ্বল গোপালগঞ্জের দিকে আসচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটমুখী দ্রুতগামী ফয়সলের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই অচিন্ত্য নিহত হন। মারাত্মক আহত হন উজ্জ্বল ও ফয়সাল।
পরে উজ্জ্বলকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ও ফয়সালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এসআই মামুন আরও বলেন, পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।