১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে ট্রলি চাপায় ও ট্রাক্টরের ফলায় কেটে ২ জনের মৃত‌্যু

“প্রকাশ ওই ট্রাক্টরে বসে ছিলেন। হঠাৎ তিনি পড়ে গেলে লাঙ্গলের ফলায় কাটা পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত‌্যু হয়।”

কুড়িগ্রামে ট্রলি চাপায় ও ট্রাক্টরের ফলায় কেটে ২ জনের মৃত‌্যু
কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2025, 07:28 PM

Updated : 26 Aug 2026, 11:55 AM

কুড়িগ্রামে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। 

এর মধ্যে সদর উপজেলায় ট্রলি চাপা পড়ে এক বৃদ্ধ এবং উলিপুর উপজেলায় ট্রাক্টরের লাঙ্গলের ফলায় কাটা পড়ে এক তরুণ প্রাণ হারিয়েছেন। 

কুড়িগ্রাম সদর থানার ওসি হাবিবুল্লাহ জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ধরলা ব্রিজের পূর্ব পাড়ে ট্রলির নিচে চাপা পড়ে চালক মারা গেছেন। 

নিহত ট্রলিচালক আবুল হোসেন (৫৫) উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংড়ির বাজার এলাকার বাসিন্দা। 

স্থানীয়দের বরাতে ওসি জানান, আবুল হোসেন ট্রলিতে আলু নিয়ে কুড়িগ্রাম থেকে যাত্রাপুর যাচ্ছিলেন। পথে ধরলা ব্রিজের পূর্ব পাড়ে বাক নিতে গেলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর পড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে উলিপুর উপজেলার গুণাইগাছ ইউনিয়নের নন্দুনেফরা গ্রামে জমি চাষের সময় দুর্ঘটনায় এক তরুণের মৃত‌্যু হয়েছে বলে জানিয়েছেন উলিপুর থানার ওসি জিল্লুর রহমান। 

নিহত ১৮ বছরের প্রকাশ চন্দ্র ওই গ্রামের মৃত তারপদ চন্দ্রের ছেলে। 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, নন্দুনেফরা গ্রামের তিস্তা নদীর চরে ভাড়ায় চালিত ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছিল। 

“এ সময় প্রকাশ ওই ট্রাক্টরে বসে ছিলেন। হঠাৎ তিনি পড়ে গেলে লাঙ্গলের ফলায় কাটা পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত‌্যু হয়।”

ওসি জিল্লুর আরও বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার আইনগত সহায়তা চাইলে তাদেরকে সহায়তা করা হবে।”