২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

“আটক ব্যক্তিরা মাদক চোরাচালানের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন।”

নেত্রকোণায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩
নেত্রকোণার মদন উপজেলায় একটি রাইফেলসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2024, 01:11 PM

Updated : 26 Aug 2026, 10:51 AM

নেত্রকোণার মদন উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন জনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার ভোরে উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দে। 

এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটকরা হলেন, কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)। 

মদন সেনাক্যাম্পের কমান্ডার ইমামুন নূর জানান, “মাদক ও চোরাচালানের গোপন সংবাদে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি রাইফেলসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। 

“আটক ব্যক্তিরা মাদক চোরাচালানের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।”

পরিদর্শক দেবাংশু কুমার দে জানান, আটকদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।