২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে নারী কনস্টেবলের মরদেহ উদ্ধার

পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান জানান, গত তিন মাস ধরে ওই নারী কনস্টেবল সিংগাইরয়ের গাজিন্দা গ্রামে বাসা ভাড়া নিয়ে একা থাকতেন।

মানিকগঞ্জে নারী কনস্টেবলের মরদেহ উদ্ধার

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিযে ঘরের দরজা ভেঙে মরদহ উদ্ধার করে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 09:23 PM

Updated : 30 Oct 2022, 09:23 PM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক নারী কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা (বাস্তা) গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান জানান । 

নিহত মাহমুদা নাহার মিতু (২৪) জামালপুরের ইসলামপুর উপজেলার বেনুয়ারচর গ্রামের আব্দুল মালেকের মেয়ে। তিনি ঢাকার পূর্বাচল পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।  

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান জানান, পারিবারিক কলহের জেরে মিতু গত তিন মাস ধরে সিংগাইরয়ের গাজিন্দা (বাস্তা) গ্রামে হানিফের বাড়িতে বাসা ভাড়া নিয়ে একা থাকতেন। রোববার দুপুর পর্যন্ত ঘুম থেকে না ওঠায় স্থানীয়রা ডাকাডাকি করে ভেতর থেকে তার কোনো সাড়া না পেয়ে পুলিশ খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় মিতুকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

“ঘটনাস্থলে কীটনাশক পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিতু কীটনাশক জাতীয় কিছু পান করে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হবে,” বলেন পুলিশের এ কর্মকর্তা।