২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ধাক্কায় বাড়িতে গিয়ে পড়ল ট্রাক, আহত ৩

“দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সম্পর্কে দাদি-নাতি,” বলেন ওসি।

রাজশাহী অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 01:07 AM

Updated : 26 Aug 2026, 03:03 PM

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বসতবাড়িতে ঢুকে পড়া ট্রাকের আঘাতে তিনজনের আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। 

আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নগরের কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনও বিকল হয়ে যায়। পরে আরেকটি ইঞ্জিন গিয়ে সেটি উদ্ধার করে।

দুর্ঘটনার কারণে রাত ১২টা পর্যন্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী বলেন, ট্রাকটি দুমড়ে-মুচড়ে পাশের বাড়িতে গিয়ে পড়ে। এতে ওই বাড়ির তিনজন আহত হন। এরমধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সম্পর্কে দাদি-নাতি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে একটি কাঠবোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল। রেলক্রসিংয়ে উঠে ট্রাকটি আটকে যায়। চালক চেষ্টা করেও ট্রাকটি রেললাইনের ওপর থেকে সরাতে পারেননি। এরমধ্যে ট্রেন চলে এলে চালক ও হেলপার ট্রাক থেকে নেমে যান। 

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী শাটল ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি পাশের বসতবাড়িতে গিয়ে পড়ে।