২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাসের ধাক্কায় বাইক আরোহী ২ যুবক নিহত

জুমার নামাজ শেষে বাইকে মহাসড়ক ধরে নরসিংদীর দিকে যাচ্ছিলেন ওই দুই যুবক।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2025, 06:26 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

নরসিংদীর রায়পুরায় বাসের ধাক্কায় বাইক আরোহী দুই যুবক নিহত হয়েছেন।     

শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় এ ঘটনা ঘটে  বলে ভৈরব হাইওয়ে থানার ওসি মো. নূরুল হক জানান।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার উত্তরবাখর নগর ইউনিয়নের জংলি শিবপুর গ্রামের মো. জুম্মান মিয়ার ছেলে মো. রনি (২৮) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. তাপস (২৯)। তারা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, জংলি শিবপুরে জুমার নামাজ শেষে বাইকে মহাসড়ক ধরে নরসিংদীর দিকে যাচ্ছিলেন ওই দুই যুবক। পথে মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস তাদের বাইকটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রনি ও তাপস মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

ভৈরব হাইওয়ে থানার ওসি নূরুল হক বলেন, “বাসটি আটক করা সম্ভব হয়নি। লাশ দুটি উদ্ধার করার পর পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”