২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজীপুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

দুজনই হাসপাতালে মারা যায়, বলছে তাদের এক বন্ধু।

গাজীপুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত
নিহত অনিক মণ্ডল ও রিয়াদ মণ্ডল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 12:30 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় উপজেলার শৈলাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান।

নিহতরা হলেন- উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে অনিক মণ্ডল (২৫) ও একই গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মণ্ডল (২২)।

নিহত অনিকের বন্ধু মনির হোসেন বলেন, “রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলাট বাজার থেকে মোটরসাইকেলে করে অনিক ও রিয়াদ পাশের উপজেলার কাচিনা যাচ্ছিল। পথে শিপ্রা গার্মেন্টের সামনে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হয়।

“অনিককে উদ্ধার করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে এবং রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও রাত ১১টার অনিক মারা যায়।”

ওসি জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।