২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে কভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত দুই

জামালপুর থেকে ঢাকাগামী হাঁস-মুরগীবাহী ট্রাকটি সামনে থাকা কর্ভাড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা খায়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 01:02 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

টাঙ্গাইল সদর উপজেলায় মহাসড়কে কভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তিনজন। 

নিহতরা হলেন, ট্রাকের চালক শেরপুর জেলার সোহেল এবং ওই ট্রাকের আরোহী টাঙ্গাইলের মির্জাপুরের মুরগি ব্যবসায়ী আমিনুর।

মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কান্দিলা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই কামরুল হাসান জানান।

তিনি বলেন, জামালপুর থেকে ঢাকাগামী হাঁস-মুরগীবাহী ট্রাকটি সামনে থাকা কর্ভাড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা খায়। 

“এসময় ট্রাকটির চালক ও মুরগি ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। দুই গাড়ির আরো তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এসআই কামরুল।