২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে খেলতে গিয়ে মিলল পুলিশের লুট হওয়া গ্রেনেড

পুলিশ সুপার বলেন, এগুলো অন্য জেলা থেকে পুলিশের লুট হওয়া গ্রেনেড বলে ধারণা করা হচ্ছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 07:55 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

বান্দরবানে খেলতে গিয়ে পুলিশের লুট হওয়া দুইটি গ্যাস গ্রেনেড পেল শিশুরা। পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার সকালে বান্দরবান পৌরসভার কাসেম পাড়া এলাকার একটি ঝিরির পাশে এই গ্রেনেডগুলো পাওয়া যায় বলে বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান। 

পুলিশ জানায়, সকালে এলাকার কয়েকজন শিশু ঝিরির পাশে খেলতে যায়। সেখানে ঝিরির পাশে পরিত্যাক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পায়। কৌতুহল বসত পলিথিনটি খুললে গোলাকার দুইটি বস্তু পেয়ে নিয়ে আসে তারা। পরে স্থানীয়দের মুখে এগুলো বোমা শুনে বাস স্টেশন এলাকায় টহলরত পুলিশের কাছে হস্তান্তর করে তারা। 

তনিম, তানভি নামে দুই শিশু জানায়, খেলতে গিয়ে নর্দমার উপরে পলিথিনে মোড়ানো কিছু একটা দেখে কৌতুহল জাগে তাদের। পলিথন খুলে সেখানে দুইটি বোমা পেলে তা পুলিশকে দিয়ে দেয়।

বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, “উদ্ধার হওয়া গ্যাস গ্রেনেডগুলো মূলত ‘মব’ ছত্রভঙ্গ করতে ব্যবহার করে পুলিশ। ৫ অগাস্ট যেহেতু বান্দরবান থানা আক্রান্ত হয়নি; ফলে স্পষ্ট বুঝা যায়, এগুলো বান্দরবান পুলিশের নয়।

“এগুলো অন্য জেলা থেকে পুলিশের লুট হওয়া গ্রেনেড বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া এ নিয়ে আসন্ন নির্বাচনে কোনো প্রকার প্রভাব পড়বে না।”