২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

গত ২৬ অগাস্ট গাইবান্ধা জেলা বিএনপির অফিসে হামলা-ভাঙচুর এবং আগুনের ঘটনা ঘটে।

সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
শহিদুল্লাহেল কবির ফারুক।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2024, 03:35 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে গাইবান্ধা শহরের ফকিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছন গাইবান্ধা সদর থানার ওসি মো. শাহিনুর ইসলাম তালুকদার।

গ্রেপ্তার শহিদুল্লাহেল কবির ফারুক (৫০) সাদুল্লাপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত. নওশা সরকারের ছেলে। 

তিনি গাইবান্ধা শহরের ফকিরপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ওসি শাহিনুর বলেন, গত ২৬ অগাস্ট গাইবান্ধা জেলা বিএনপির অফিসে হামলা-ভাঙচুর এবং আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলার আসামি হিসেবে শহীদুল্যাহেল কবীর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে।  

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে শহরের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।