২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সড়কে ঝরল ৩ বাইক আরোহীর প্রাণ

ওসি বলেন, বেলাই ব্রিজের উপর হয়ত বাস বা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 09:19 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

বাগেরহাটের রামপাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার রাতে খুলনা-মোংলা মহাসড়কে উপজেলার বেলাই ব্রিজে এ দুর্ঘটনা ঘটে বলে কাটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ জানান।  

নিহতরা হলেন- উপজেলার কালেখারবেড় গ্রামের আব্বাস আলী ইজারাদারের ছেলে জমির ইজারাদার ওরফে জমির মাস্টার (৬০), একই গ্রামের মনীন্দ্র হালদারের ছেলে হরিপদ হালদার (৫৫) এবং শাহ আলী শেখের ছেলে মিজান শেখ (৫৫)।

ওসি জাফর আহমেদ বলেন, “তিনজন বাগেরহাটে কাজ শেষে মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফিরছিলেন। বেলাই ব্রিজের উপর হয়ত বাস বা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। 

ঘটনাটি অন্ধকারে হওয়ায় স্থানীয়রা দ্রুতগতির পরিবহনটিকে শনাক্ত করতে পারেননি। যানটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তিনটি মরদেহ কাটাখালী হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানায় পুলিশ।