২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

“মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়”।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 01:14 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক নারী ও এক শিশুর প্রাণ গেছে। আহত হয়েছে আরও চারজন।

সোমবার সকালে উপজেলার ভান্ডারিয়া-তুষখালী-মঠবাড়িয়া সড়কের দক্ষিণ ইকরি গ্রামের সাহেববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভান্ডারিয়া থানার এসআই মো. জসিম উদ্দিন জানান।

নিহতরা হলেন-গৃহবধূ ঝুমাইয়া আক্তার (৩২) ও হাওয়া (৯)।

আহতরা হলেন-ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫) হাফিজা আক্তার (২৮) ও হোসেন (৩২)। তাদের বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী রুবেল হোসেন বলেন, “ঝুমাইয়া ও হাওয়াসহ কয়েকজন তাদের স্বজনদের চট্টগ্রামগামী বাসে উঠিয়ে দিতে সাহেববাড়ি এলাকায় আসেন। তারা রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

“এ সময় মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ঝুমাইয়া ও হাওয়া মারা যান।“

রুবেল বলেন, আহতদের প্রথমে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে এসআই জসিম জানান।

তিনি বলেন, এ ঘটনায় গাড়ির স্টাফ সন্দেহে একজনকে আটক করা হয়েছে।