২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা কারাগারে

বৃহস্পতিবার দুপুরে স্কুলছাত্রীর জবানবন্দি নিয়েছে আদালত।

টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা কারাগারে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মামুন নকরেক

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 09:44 PM

Updated : 25 Aug 2022, 09:44 PM

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ধর্ষণের মামলায় এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহাবুবুর রহমানের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক তানবীর আহম্মেদ জানান।

আসামি মামুন নকরেক উপজেলার অরণখোলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

বুধবার মধুপুর থানায় ভুক্তভোগীর মা মামলা দায়েরের পর পরই মামুনকে গ্রেপ্তার করা হয়। মামলায় বলা হয়,সম্পর্কের সুযোগ নিয়ে স্কুল ছাত্রীকে পাঁচ বছর ধরে ধর্ষণ করে আসছিলেন মামুন। ধর্ষণের ভিডিও ধারণ করে মামুন স্কুল ছাত্রীকে সেটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখাতেন এবং হত্যার হুমকি দিতেন।

এদিকে ভুক্তভোগীও বৃহস্পতিবার দুপুরে আদালতে জবানবন্দি দিয়েছেন। তার জবানবন্দি রেকর্ড করেছেন বিচারিক হাকিম ফারজানা হাসনাত। এ ছাড়া এদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে তাকে পুলিশি নিরাপত্তায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মামলার বাদী বলেন, তার মেয়ে এখন ছয় মাসের অন্তসত্ত্বা। বিষয়টি এতদিন স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হয়েছে। তাই মামলা করতে দেরি হয়েছে।

অরণখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিলিপ মৃ সাংবাদিকদের বলেন, “মামুন আগে দিনমজুর ছিলেন। এখন নানা সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, সেটি শুনেছি। তবে সত্যমিথ্যা জানি না।”

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম দাবি করেন,“মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তার মোবাইলটি জব্দ করা হয়েছে।”