০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় দুজনের সাক্ষ্য

আগামী ৮ অগাস্ট মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় দুজনের সাক্ষ্য

মামুনুল হক, ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2023, 05:39 PM

Updated : 06 Jun 2023, 05:39 PM

আলোচিত ধর্মীয় বক্তা ও হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় সাক্ষ্য দিয়েছেন বাদীর ছেলে ও স্থানীয় এক সাংবাদিক।

মঙ্গলবার নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে তারা সাক্ষ্য দেন বলে জানিয়েছেন পিপি রকিবউদ্দিন আহমেদ।

পিপি জানান, এ নিয়ে মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। এছাড়া আগামী ৮ অগাস্ট মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

আদালতের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, সাক্ষ্যগ্রহণের পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী সকালে মামুনুল হককে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা আদালতে নেওয়া হয়। এই সময় আদালতপাড়ায় মামুনুল হকের অনুসারীদের উপস্থিতি দেখা গেলেও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। সাক্ষ্যগ্রহণ শেষে দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

২০২১ সালের ৩ এপ্রিল বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়্যাল রিসোর্টের একটি কক্ষে এক নারীর সঙ্গে অবরুদ্ধ হন মামুনুল হক। এই ঘটনার পর ৩০ এপ্রিল ওই নারী সোনারগাঁ থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।

১৮ এপ্রিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তার করে। একই বছরের ৩ নভেম্বর মামুনুলের বিরুদ্ধে করা ধর্ষণ মামলাটির অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ।

আরো পড়ুন:

পুরানো খবর:

মামুনুল হকের ধর্ষণ মামলায় সাক্ষ্য দিলেন আরও দুজন
‍দুই বছর পর পাঁচ মামলায় মামুনুলের জামিন, মুক্তি নয় এখনই
মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির: পুলিশ
মামুনুলের ‘দ্বিতীয় স্ত্রী’ নিখোঁজ জানিয়ে থানায় জিডি