কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি।
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধের প্রাণ গেছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় সিনেমা হল মোড়ে বজরাগামী রোডে এ দুর্ঘটনা ঘটে বলে চিলমারী থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন।
নিহত ৭০ বছর বয়সী নছিম উদ্দিন দেওয়ানী থানাহাট ইউনিয়নের সমাজ পাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা।
ওসি আলমগীর বলেন, “রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মারা যান নছিম উদ্দিন। স্থানীয় লোকজন ট্রাক্টরের পেছনে ধাওয়া দিলে চিলমারীর শাহজাহান মিয়ার ইটভাটায় আশ্রয় নেন চালক। পরে ট্রাক্টর রেখে পালিয়ে যান তিনি।”
এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
