Published : 05 Jun 2026, 06:52 PM
সাতক্ষীরায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, শহরের পুরাতন জিএন সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ওহিদা সুলতানা শিমু (৪০) শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত মিয়ারাজ আলীর মেয়ে।
ওসি মাসুদুর বলেন, “স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পৈতৃক সূত্রে পাওয়া বাড়িতে বসবাস করতেন। ঘরের ভেতরে শিমুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
“পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে তিনি মাদকাসক্ত ছিলেন।”
এ পুলিশ কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত একদিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে।
“ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”