২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণহত্যার’ মামলায় ওসি সায়েদ গ্রেপ্তার

“রাতে গ্রেপ্তারের পর সাবেক ওসি এএফএম সায়েদকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাকে শাহবাগ থানায় রাখা হয়েছে।”

‘গণহত্যার’ মামলায় ওসি সায়েদ গ্রেপ্তার
আশুলিয়া থানার সাবেক ওসি এএফএম সায়েদ

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2024, 03:38 PM

Updated : 10 Sep 2026, 12:22 PM

সাভারের আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানোর মামলায় আশুলিয়া থানার সাবেক ওসি এএফএম সায়েদকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে ঢাকায় পাঠান হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানিয়েছেন, বুধবার রাতে মহেশখালী উপজেলা সদরের গোরকঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি বলেন, “রাতে গ্রেপ্তারের পর সাবেক ওসি এএফএম সায়েদকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাকে শাহবাগ থানায় রাখা হয়েছে।”

বৃহস্পতিবার সাবেক ওসি সায়েদকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে বলে জানিয়েছিলেন এসপি রহমত উল্লাহ।

একই মামলায় অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকেও কক্সবাজার থেকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। এরপর বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হলে সায়েদকে কারাগারে পাঠানো হয়। 

জুলাই-অগাস্টে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। 

এই মামলায় অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামও আসামি।