২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে থানায় সালিশ করতে এসে গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা

গ্রেপ্তার আক্কাস ছৈয়াল নড়িয়া উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 08:04 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

শরীয়তপুরে নড়িয়া থানায় সালিশ করতে এসে গ্রেপ্তার হয়েছেন এক শ্রমিক লীগ নেতা। 

বুধবার দুপুরে পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্তর কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আক্কাস ছৈয়াল (৫০) নড়িয়া উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি বিজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। 

পুলিশ জানায়, উপজেলার বিজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমরান সরদার ও সেন্টু সরদারের সমর্থকদের মধ্যে ইরি ব্লকের শেয়ার নিয়ে মারামারি হয়। এ ঘটনায় দুপুরে থানায় সালিশ বসে। সেখানে আক্কাস ছৈয়ালও উপস্থিত হন। তখন তাকে গ্রেপ্তার করা হয়। 

নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া বলেন, “অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২ এর আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকালেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”