২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা

ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 12:13 AM

Updated : 26 Aug 2026, 03:22 PM

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে তিন হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলার চর ঈশ্বর বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা ‎লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান। 

তিনি বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযানের অংশ হিসেবে এটা পরিচালনা করা হয়। এ সময় কোনোপ্রকার কাগজপত্র ছাড়া অবৈধভাবে মজুদ তিন হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

পরে এ ঘটনায় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তখন বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।