২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক সাদেকুল, সদস্যসচিব বেলাল

আহ্বায়ক কমিটি আগামী ৪৫ কর্মদিবসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।

নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক সাদেকুল, সদস্যসচিব বেলাল
(বাঁ থেকে) সাদেকুল ইসলাম ও মাহমুদুন্নবী বেলাল

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2025, 10:26 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

১০ সদস্যের এ কমিটির আহ্বায়ক হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম ও সদস্যসচিব হয়েছেন সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি, জেলা প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বেলাল।

বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড় এলাকার একটি হোটেলে ছয় সাংবাদিক সংগঠনের যৌথ সভায় এ কমিটি গঠন করা হয়। 

এতে সাদেকুল ইসলামের সভাপতিত্বে নওগাঁ জেলা প্রেস ক্লাব, ইউনাইটেড প্রেস ক্লাব, নওগাঁ জেলা টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা ইউনিট, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ, নওগাঁর সদস্যরা ছিলেন।  

কমিটির অন্য সদস্যরা হলেন- সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক এমআর রকি, এশিয়ান টেলিভিশনের রাশেদুজ্জামান, দেশ রুপান্তর পত্রিকার পারভেজ রহমান, মোহনা টিভির হাবিবুর রহমান, এটিএন নিউজের আব্দুর রাকিব, ভোরের সময়ের সাব্বির আহম্মেদ, যায়যায়দিনের রুহুল আমিন, ঢাকা পোস্ট ৭১ কাজী ডিএম, ফজলে রাব্বি। 

আহ্বায়ক কমিটি আগামী ৪৫ কর্মদিবসের মধ্যে নির্বাচনের মাধ্যমে  নতুন কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত হয়। 

সভা শেষে আহ্বায়ক কমিটির তালিকা ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালের কাছে হস্তান্তর করা হয়।