হাওরে ‘আফালে’ ট্রলার ডুবে শিশু ও বৃদ্ধ নিখোঁজ
একটি ট্রলারে করে সাত নারী-পুরুষ ও শিশু উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামে কনে দেখার জন্য যাচ্ছিলেন।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে ট্রলার ডুবে বৃদ্ধ ও শিশু নিখোঁজ হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ধারাম হাওরের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে বলে ধর্মপাশা থানার এসি মো. এনামুল হক জানান।
নিহতরা হলা- উপজেলার কেশবপুর গ্রামের সামছুদ্দিন (৬০) এবং কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নূসরাত (৭)।
এ ঘটনায় বাবুল মিয়া (৪৫) আহত হয়েছেন। তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্মপাশা থানার ওসি মো. এনামুল হক জানান, কান্দাপাড়া গ্রাম থেকে একটি ট্রলারে করে সাত নারী-পুরুষ ও শিশু উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামে কনে দেখার জন্য যাচ্ছিলেন। ট্রলারটি ধারাম হাওরের মাঝামাঝি পৌঁছালে আফালের মুখে পড়ে (হঠাৎ প্রবল ঢেউয়) উল্টে যায়। পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুজন নিখোঁজ হন।
পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।
