২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে গৃহবধূকে ‘ধর্ষণের চেষ্টা’, আটক ১

গ্রেপ্তার রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী নারী।

খাগড়াছড়িতে গৃহবধূকে ‘ধর্ষণের চেষ্টা’, আটক ১
গ্রেপ্তার থেকে আব্দুর রহমান

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 12:50 AM

Updated : 10 Sep 2026, 12:35 PM

খাগড়াছড়ির দীঘিনালায় এক গৃহবধূকে ‘ধর্ষণ চেষ্টার’ অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কবাখালীর উত্তর মিলনপুর এলাকা থেকে আব্দুর রহমান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, “ভুক্তভোগী ওই নারী তার শ্বশুরবাড়িতে গৃহস্থালির কাজ করছিলেন। স্থানীয় বখাটে আব্দুর রহমান ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে। 

“এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে রহমানকে আটক করে পুলিশের খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।”

রহমানের বিরুদ্ধে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী।