২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েরা বাবা-মায়ের লাশ দেখতে পায়।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 07:11 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

নওগাঁর পোরশা উপজেলায় বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলি ফকিরপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে পোরশা থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান। 

নিহতরা হলেন, ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৩৫)। 

পরিবারের বরাতে পুলিশ জানায়, রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী তাদের ছোট দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েরা বাবা-মায়ের লাশ দেখতে পায়। মা বিছানার উপর এবং বাবার লাশ ঝুলন্ত ছিল।  

পরে স্বজনরা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায় বলে জানান ওসি আবু বক্কর সিদ্দিক।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।