১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শেরপুরে পাখি শিকার করায় যুবকের অর্থদণ্ড

তার কাছ থেকে উদ্ধার করা পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

শেরপুরে পাখি শিকার করায় যুবকের অর্থদণ্ড
পাখি ধরার সরঞ্জাম ধ্বংস করা হয়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2025, 07:53 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

শেরপুর জেলার ঝিনাইগাতীতে পাখি শিকার করায় এক যুবককে দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জরিমানা অনাদায়ে তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

বুধবার বিকালে উপজেলার বনকালি গ্রামে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম, ঝিনাইগাতী উপজেলার ইউএনও মো. আশরাফুল আলম রাসেল জানান।

দণ্ডপ্রাপ্ত লেমন মিয়া ঝিনাইগাতীর দীঘিরপাড় এলাকার বাসিন্দা। 

জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানায়, লেমন মিয়া বেশ কয়েকদিন ধরে জাল দিয়ে পাখি শিকারি করে আসছিলেন। 

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জাল ও ছয়টি ঘুঘুসহ তাকে আটক করে। 

পরে তাকে দুই হাজার টাকা জরিমানা; অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার পাখিগুলোকে প্রকৃতিতে অবমুক্ত ও পাখি ধরার সরঞ্জাম ধ্বংস করা হয়।