২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন টাঙ্গাইলের যমজ দুই বোন

তারা ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন টাঙ্গাইলের যমজ দুই বোন
বাবা মো. কামরুজ্জামান খোকনের সঙ্গে রুবাবা জামান ও রুবাইয়া জামান।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 04:01 AM

Updated : 26 Aug 2026, 02:29 PM

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার যমজ দুই বোন রুবাবা জামান ও রুবাইয়া জামান এসএসসির পর এবার এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছেন।

তারা ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে এ ফল অর্জন করছেন। 

এর আগে ২০২৩ সালে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুই বোন জিপিএ-৫ পেয়েছিলেন।

রুবাবা ও রুবাইয়া উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামেন ঠিকাদার মো. কামরুজ্জামান খোকন ও গৃহিণী মাহমুদা জামানের মেয়ে। 

বাবা কামরুজ্জামান বলেন, দুই মেয়ে ছোট বেলা থেকেই মেধাবী। মেয়েদের একের পর এক এমন সাফল্যে পরিবারের সবাই বেশ খুশি। মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

রুবাবা ও রুবাইয়া জানান, তাদের এই সাফল্যের পেছনে মা-বাবা, নানা-নানিসহ বিদ্যালয়ের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। উচ্চশিক্ষা গ্রহণের পর তারা ভবিষ্যতে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি করতে চান। দুই বোন ম্যাজিস্ট্রেট হতে চান।

কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে সবার কাছে দোয়া চেয়েছেন যমজ দুই বোন।