ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
পরিচয় শনাক্ত হওয়ায় তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরায় ১৫ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
বিজিবির বরাতে সাতক্ষীরা সদর থানার ওসি (অপারেশন্স) সুশান্ত ঘোষ জানান, সোমবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়।
পরে তাদের সদর থানা পুলিশের কাছে করে হস্তান্তর করে বিজিবি।
এসব ব্যক্তিদের পরিচয় শনাক্ত হওয়ায় রাতেই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
