২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ১ চালকের, আহত ১১

ঘটনার পর মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।

রাজবাড়ীতে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ১ চালকের, আহত ১১
রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের কা‌লিবা‌ড়ি গ‌ড়িয়ানা এলাকায় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

বিডিনিউজ২৪

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2025, 10:11 AM

Updated : 26 Aug 2026, 11:34 AM

রাজবাড়ীর কালুখালী‌তে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অপর বাসের চালকসহ অন্তত ১১ জন।  

শ‌নিবার রাত সা‌ড়ে ১১টার দি‌কে উপ‌জেলার রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের কা‌লিবা‌ড়ি গ‌ড়িয়ানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান পাংশা হাইও‌য়ে থানার ওসি হারুন অর র‌শিদ।

নিহত বাচ্চু শেখ গোল্ডেন লাইন পরিবহনের বাসের চালক ছিলেন। 

আহত‌দের প‌রিচয় জানাতে পারেনি পুলিশ। 

যাত্রীদের বরাতে ওসি হারুন অর র‌শিদ বি‌ডি‌নিউজ টোয়েন্টিফোর ডটকমকে ব‌লেন, কু‌ষ্টিয়া থেকে ছেড়ে আসা হা‌নিফ পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল আর বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইনের পরিবহনের বাসটি ছিল উত্তরব‌ঙ্গগামী। 

রাত সা‌ড়ে ১১টার দি‌কে কা‌লিবা‌ড়ি গা‌ড়িয়ানা এলাকায় পৌঁছালে বাস দু‌টির মুখোমু‌খি সংঘ‌র্ষ হয়। এতে দুই বা‌সের চালকসহ অন্তত বা‌রোজন আহত হয়।

দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ক‌রে রাজবাড়ী ও কালুখা‌লি হাসপাতালে পাঠায়। পরে সেখানে এক বাসের চালক মারা যান। অপর চালকের অবস্থাও আশঙ্কাজনক।

ওসি হারুন আরও ব‌লেন, প্রাথ‌মিক ধারণা করা হচ্ছে ওভার‌টে‌কিংয়ের কার‌ণে এ দুর্ঘটনা ঘ‌টে‌ছে। এ বিষ‌য়ে তদন্ত চল‌ছে, প‌রে বিস্তা‌রিত জানা‌নো যা‌বে।

এদিকে ঘটনার পর মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনা কবলিত বাস সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয় বলে জানান ওসি।