২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, পুলিশের ধাওয়া

পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে ধাওয়া করলে কিশোর গ্যাং সদস্যরা পালিয়ে যায়, বলেন কোতোয়ালি থানার ওসি।

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, পুলিশের ধাওয়া
পুলিশ গিয়ে ধাওয়া দিলে কিশোর গ্যাং পালিয়ে যায়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2025, 11:39 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং সদস্যদের প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় নগরজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

শুক্রবার বিকালে ভিক্টোরিয়া কলেজের রানীর দিঘির পশ্চিমপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া দিলে পালিয়ে যায় কিশোর গ্যাং। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে কিশোর গ্যাং রতন গ্রুপের ২০-৩০ সদস্য চাপাতি, চাইনিজ কুড়াল ও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া চালায়। এক পর্যায়ে তারা দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দিকবিদিক ছোটাছুটি শুরু করে। 

কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “অস্ত্রের মহড়ার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।” 

“রতন গ্রুপের সদস্যদের আটক ও অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”