২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পরিত্যক্ত স্লুইচ গেইটে গোসলে নেমে ডুবে কিশোরের মৃত্যু

ফায়ার সার্ভিস ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, বলছে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 05:34 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

খাগড়াছড়ির রামগড় উপজেলায় পরিত্যক্ত স্লুইচ গেইটের খালে গোসল করতে নেমে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১১টার সময় উপজেলার সোনাইআগা এলাকায় এ ঘটনা ঘটে বলে রামগড় থানার এসআই রায়হান জানিয়েছেন।

মৃত ১৩ বছর বয়সী নুর নবী রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার মো. লিটনের ছেলে এবং লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। 

নুর নবীর মামা ইসমাইল হোসেন বলেন, “‘সহপাঠীদের নিয়ে স্লুইচ গেইটে গোসল করতে নেমে গেইটের গভীর ডোবায় ডুবে যায় নুর নবী।

“পরে তার সহপাঠীদের চিৎকার শুনে ছুটে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা গিয়ে নুরকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যায়।”

এসআই বলেন, পানিতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।