১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে স্টিল মিলের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গীতে স্টিল মিলের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড

টঙ্গী মিলগেইট এলাকায় এসএস স্টিল মিলের নিজস্ব ১১ কেভি'র দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের তৎপরতা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2024, 10:02 AM

Updated : 12 Mar 2024, 10:02 AM

গাজীপুরের টঙ্গীর একটি কারখানার নিজস্ব বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে টঙ্গী মিলগেইট এলাকায় এসএস স্টিল মিলের নিজস্ব ১১ কেভি'র দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুনের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মঙ্গলবার ভোর ৬টা ৩৫ মিনিটে এস এস স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৪০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনেন কর্মীরা। 

এ আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও তিনি জানান।