২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ৪২ কেজি ওজনের পদ্মার বাঘাইড় বিক্রি ৭৫ হাজারে

মানিকগঞ্জের এক জেলের জালে মাছটি আটকা পড়ে বলে দৌলতদিয়ার মাছ ব‌্যবসায়ী সম্রাট শাহজাহান জানান।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2025, 09:49 PM

Updated : 26 Aug 2026, 11:37 AM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ৪২ কেজি ওজনের বাঘাইড় ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার দুপুরে পদ্মা নদীতে মানিকগঞ্জের জেলে ধোলাই হালদারের জালে মাছটি আটকা পড়ে বলে জানান দৌলতদিয়ার স্থানীয় মাছ ব‌্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিকগঞ্জের জেলে ধোলাই হালদারের জালে মাছটি আটকা পড়ে। দুপুরে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি নিয়ে এলে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৭১ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নিই। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে।