Published : 16 Mar 2026, 04:59 PM
মাদারীপুরের শিবচরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন সন্ন্যাসীচর খলিফাকান্দি এলাকা থেকে সোমবার বেলা ১১টার দিক এলাকাবাসী লাশটি উদ্ধার করে বলে শিবচর হাইওয়ে থানার ওসি জহিরল ইসলাম জানান।
মৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি বলেন, “এলাকাবাসী হাইওয়ের পাশে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন দেন। পরে হাইওয়ে থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।”
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।