১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় সেচ নালায় ভেসে উঠল লাশ

“মরদেহ ফুলে বিকৃত হয়ে গেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।”

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 03:50 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

বগুড়ার কাহালু উপজেলায় জমির সেচ নালা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৯টার দিকে কর্নিপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার জানিয়েছেন।

মৃত ব্যক্তির বয়স বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করছে পুলিশ; তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।  

পুলিশ ও স্থানীয় লোকজন বলছে, বাচ্চু ইটভাটার পাশে সেচ নালায় মরদেহটি ভেসে থাকতে দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

ওসি নিতাই চন্দ্র বলেন, “মরদেহ ফুলে বিকৃত হয়ে গেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

“ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং পানিতে ডুবে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।