২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

স্কুলে বিমান বিধ্বস্ত: জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

স্থগিত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 11:06 AM

Updated : 26 Aug 2026, 01:25 PM

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সাক্ষরিত বার্তায় এ তথ্য জানান হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা মহানগরীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবার অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে।”

এছাড়া পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।