১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডেভিল হান্ট: ফেনীতে আওয়ামী লীগের আরও ৪ নেতাকর্মী গ্রেপ্তার

পুলিশ জানায়, এ নিয়ে গত ১০ দিনে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডেভিল হান্ট: ফেনীতে আওয়ামী লীগের আরও ৪ নেতাকর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2025, 08:56 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

ফেনীতে অপারেশন ডেভিল হান্টের আওতায় চলমান যৌথ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আরও চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান। 

পুলিশ জানায়, এ নিয়ে গত ১০ দিনে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন- ফেনী পৌরসভার পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার আব্দুর শুক্কুর মুন্না (১৯), সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের উত্তর ধলিয়া গ্রামের আব্দুল্লাহ আল জামশেদ (২১), দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের মহিউদ্দিন মধু (২৪) ও সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামের মো. মীর হোসেন সবুজ (৪৩)। তারা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পদে রয়েছেন।

পরিদর্শক ইকবাল বলেন, গ্রেপ্তার চারজনকে গত বছরের ৫ অগাস্ট পরবর্তী ফেনী মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে সংগঠিত হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।