২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নিখোঁজের ১২ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

নিহত প্রদীপ বিশ্বাস শুরগ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 08:33 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

গোপালগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের ১২ দিন পর এক কৃষকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার শুরগ্রাম ডালিম ভিটা বিলে কচুরীপানার মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই ইমানুল হোসেন জানান।

নিহত প্রদীপ বিশ্বাস (৪৫) শুরগ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে। তিনি ১৯ অক্টোবর রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। 

পুলিশ জানায়, দুপুরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

এসআই ইমানুল হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।