২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বাড়ি থেকে বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

“মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দিয়ে তিনি আত্মহত্যা করেন।”

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2026, 11:45 AM

Updated : 26 Aug 2026, 02:58 PM

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  

ইউসুফ উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাবুরহাট এলাকার নিজ বাড়ি থেকে মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই বিএনপি নেতার লাশ উদ্ধার করা হয় বলে হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মমিনুল হক জানিয়েছেন। 

মৃত ৫২ বছর বয়সী ইউসুফ আলী বুলু আলী উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। 

বাবুরহাট এলাকার লোকজন বলছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে বিএনপি নেতা ইউসুফের সঙ্গে তার পরিবারের লোকজনের টানাপড়েন চলছিল। এ নিয়ে পারিবারিকভাবে সালিশ বৈঠকও হয়। 

তাদের ধারণা, এসব ঘটনার জেরে ‘হতাশা থেকে’ বিএনপি নেতা ইউসুফ সোমবার রাতের কোনো এক সময় ‘আত্মহত্যা’ করেছেন। 

এ বিষয়ে জানতে চাইলে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, “খবর পেয়ে আমিও তার বাড়িতে দেখতে এসেছি। কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে ‘অসংলগ্ন আচরণ’ করছিলেন। 

“মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দিয়ে তিনি ‘আত্মহত্যা’ করেন।”

পরিদর্শক (তদন্ত) মমিনুল বলেন, “পরকীয়ার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।”