Published : 16 Jul 2026, 12:50 PM
রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাছের ঘেরে বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের প্রাণ গেছে গেছে।
মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে কালুখালী থানার এসআই হাবিবুর রহমান জানিয়েছেন।
নিহত ৪০ বছর বয়সী মোশারফ খান ওই গ্রামের দবির খানের ছেলে।
নিহত ৪০ বছর বয়সী মোশারফ খান ওই গ্রামের দবির খানের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে কালুখালী থানার এসআই হাবিবুর রহমান বলেন, “বুধবার রাতের খাবার খেয়ে মোশারফ তার মাছের ঘেরে যান।
“বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অজ্ঞাত পরিচয় এক পথচারী ঘেরের পাশে পানির মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে তা উদ্ধার করে।”
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছের ঘেরে থাকা বৈদ্যুতিক বাল্বের লাইন ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
“ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”