২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যার বিচার দাবি

মঙ্গলবার দুপুরে চরসিন্দুর বাজারে বাজার সমিতির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 04:48 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

নরসিংদীর পলাশে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। 

মঙ্গলবার দুপুরে চরসিন্দুর বাজারে বাজার সমিতির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শতাধিক ব্যবসায়ী অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ে মনি চক্রবর্তী হত্যাকারীদের চিহ্নিত করাসহ তাদের বিচারের দাবি জানান। ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন- চরসিন্দুর বাজার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আঙ্গুর ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফারুখ ভূঁইয়া, বাংলাদেশ হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার, পলাশ উপজেলার সভাপতি লিপন দেবনাথ।

সোমবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সুলতানপুর গ্রামের বাড়ির পাশে খুন হন মনি চক্রবর্তী।