২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ জেলা ঝালকাঠিতে ওসমান হাদির গায়েবানা জানাজা

জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 03:33 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির নিজ জেলা ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ যোহর জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

নামাজ শেষে প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করা হয়।

এ সময় এনসিপির ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি, গণঅধিকার পরিষদ ঝালকাঠি জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর বক্তব্য দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইফতি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করা হবে।