১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহী শিক্ষার্থীর

স্থানীয়রা ট্রাক্টর চালককে আটক করে রাখে, পরে পুলিশের হাতে তুলে দেয়।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহী শিক্ষার্থীর
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় এক মাদরাসা শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2024, 05:25 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকায় বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক মাদরাসা শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। 

বুধবার সকালে পৌর এলাকার বিদিরপুরের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি এস এম জাকারিয়া।

নিহত আব্দুল্লাহ আল ওসমান (১৩) ওই এলাকার মিল্কি মহল্লার মো. উজ্জ্বল আলীর ছেলে ও স্থানীয় আলোর দিশারী মডেল মাদরাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। 

স্থানীয় মাছ ব্যবসায়ী নূর-জামান জানান, শিশুটি বাইসাইকেলে মাদরাসা থেকে বাড়ি ফিরছিল। পথে বিদিরপুরে পৌঁছালে তার বাইসাইকেলের পিছনে একটি বালু বোঝাই ট্রাক্টর ধাক্কা দেয়। 

এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ট্রাক্টর চালককে আটক করে রাখে, পরে পুলিশের হাতে তুলে দেয়। 

ওসি জাকারিয়া বলেন, স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে এবং ট্রাক্টর চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।