২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পিস্তল-গুলি

পুলিশ বলছে, আলীনগর ইউনিয়নের চৌমুহনী এলাকার জসিম উদ্দীনের পুকুর থেকে গুলি ও পিস্তল উদ্ধার করা হয়।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2026, 03:43 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

ভোলা সদর উপজেলায় একটি পুকুরে পিস্তল ও গুলি পাওয়া গেছে।

সোমবার দুপুরের দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌমুহনী এলাকার মো. জসিম উদ্দীনের পুকুর থেকে গুলি ও পিস্তল উদ্ধার করা হয় বলে ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান।  

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দৃষ্টি প্রতিবন্ধী জসিম পুকুরের পানি সেচে হাত দিয়ে মাছ ধরছিলেন। এ সময় শপিং ব্যাগ মোড়ানো একটি পিস্তল ও দুটি গুলি পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরিদর্শক (তদন্ত) জিয়া উদ্দিন বলেন, “পিস্তলটি দেশি না বিদেশি তা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”